Anubrata Mandal : রাজ্য বিজেপি-র সভাপতি ভাল লোক। স্ট্যামিনা আছে।'-অনুব্রত
বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal )!
শনিবার বীরভূমের এক ঝাঁক বিজেপিকর্মী জোড়াফুল শিবিরে যোগ দেন। অনুব্রত মণ্ডল জানিয়েছেন- "খয়রাশোল ব্লকের এর ২৫০০ জন বিজেপির কর্মী সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।"
ওই কর্মসূচিতে অনুব্রত বলেন, ‘‘বিজেপি-র রাজ্য সভাপতি দারুণ ছেলে। ভাল ছেলে।’’ হঠাৎ অনুব্রতর গলায় রাজ্য বিজেপি সভাপতির এমন গুণগান কেন!
এরপর অনুব্রত আরও বলেন, ‘‘রাজ্য বিজেপি-তে এখন খাওয়াখাইয়ি চলছে। তবে রাজ্য বিজেপি-র সভাপতি ভাল লোক। স্ট্যামিনা আছে। ধ্যাড়াদ্ধ্যাড় সব ফেলে দিচ্ছে। বেশি কিছু করলেই ফেলে দাও।’’
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ