Breaking News: ঘোষিত হল চার পুরনিগমের নির্বাচন
টানাপোড়েনের মাঝেই চার পুরনিগমের নির্বাচন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আজ সোমবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস চার পুরসভার নির্বাচনের দিনক্ষন ঘোষনা করলেন।
নোমিনেশন জমা দেওয়া শুরুর তারিখ: ২৮ই ডিসেম্বর, ২০২১
নোমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ: ৩রা জানুয়ারী, ২০২২
স্ক্রুটিনি শেষের তারিখ: ৪ঠা জানুয়ারী ২০২২
নোমিনেশন উইথড্রলের শেষ তারিখ: ৫ই জানুয়ারী, ২০২২
নির্বাচন: ২২শে জানুয়ারী ২০২২
ফল ঘোষনা: ২৫শে জানুয়ারী ২০২২
জানুয়ারির ২২ তারিখ ভোট হবে রাজ্যের চারটি পুরনিগম বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়িতে। বিধাননগরে মোট ওয়ার্ড সংখ্যা ৪১, চন্দননগরে ৩৩, আসানসোলে ১০৬ ও শিলিগুড়িতে ৮৭ টি ওয়ার্ড।
তবে নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী, তা এখনও জানায়নি কমিশন। পাশাপাশি হাওড়ার ভোট নিয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানাননি রাজ্য নির্বাচন কমিশনার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
4 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুন
উত্তরমুছুন👍
👍👍
উত্তরমুছুনGood news
উত্তরমুছুন