Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানের দায়িত্ব বাবাকেই নিতে হবে- রায় দিল সুপ্রিম কোর্ট

স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ (divorced) হলেও সন্তানের দায়িত্ব (responsibility) বাবাকেই নিতে হবে-  রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)

Supreme Court


ডিভোর্স হলেও সন্তানের দায়িত্ব বাবার। যতক্ষণ না সন্তান প্রাপ্ত বয়স্ক হচ্ছে ততক্ষণ প্রতিমাসে সন্তানের খরচ বাবাকে জোগাতে হবে। 


সুপ্রিম কোর্ট বুধবার একটি মামলার শুনানিতে এমনই রায় দিয়েছে। বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ বুধবার ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ, পারিবারিক আদালত ও বিভিন্ন হাইকোর্টের একাধিক মামলার রায় উল্লেখ করেছে। 


আদালত জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে বিচ্ছেদ হতে পারে। কিন্তু তা কখনও সন্তানের বেড়ে ওঠাকে প্রভাবিত করতে পারে না। আদালত যেমন বিবাহ বিচ্ছেদের কারণের বিষয়ে মাথা গলাবে না তেমন এও ঠিক শিশুদের অনিশ্চিত ভবিষ্যতের দিকেও আদালত ঠেলে দিতে পারে না।


২০১১ সাল থেকে এক সেনাবাহিনীর কর্মী ও তাঁর স্ত্রীর ডিভোর্সের মামলা চলছিল। ডিভোর্স হয়েও গিয়েছে। এরপর তাঁর স্ত্রী সন্তানকে বড় করার জন্য প্রাক্তন স্বামীর থেকে অর্থ দাবি করেন তিনি। 


হাইকোর্টে সেনাবাহিনীর ওই কর্মী দিতে অস্বীকার করলে মামলা করেন। দক্ষিণ ভারতের একটি রাজ্যের উচ্চ আদালত ২০১৯ সালের ডিসেম্বরে রায় দিয়েছিল, প্রতি মাসে সন্তানের জন্য ৫০ হাজার টাকা দিতে হবে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সেনাকর্মী। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় শুধু বহাল রাখল তাই না। ২০১৯ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত মাসিক ৫০ হাজার টাকা হিসেবে যে অঙ্ক হয় তাও দেওয়ার কথা বলেছে শীর্ষ আদালত। 


সেনাবহিনীকে সুপ্রিম কোর্টের নির্দেশ– মাইনে থেকে টাকা কেটে নেওযা হয়। দুই বিচারপতির বেঞ্চ অবিলম্বে তা কার্যকর করার কথা বলেছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code