Latest News

6/recent/ticker-posts

Ad Code

'দুষ্টু পোলাপাইন'-এ বলিউড হার্টথ্রব সানি লিওন নজর কেড়েছে

'দুষ্টু পোলাপাইন'- বলিউড হার্টথ্রব  সানি লিওন নজর কেড়েছে  

dushtoo polapain



বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর কণ্ঠে, তাপসের লেখা নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’(dushtoo polapain)-এর এক টিজার প্রকাশ হয়েছে। টিজারেই বলিউড হার্টথ্রব নায়িকা সানি লিওন (sunny leone) একদম কাঁপিয়ে দিয়েছে। 

dushtoo polapain



গত বুধবার প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস ‘দুষ্টু পোলাপাইন’ শিরোনামের গানটির ট্রেলার প্রকাশ করেছে। প্রোমো প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে লাখো দর্শক লুফে নিয়েছেন এটি। ঐশী জানিয়েছেন- পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে অন্যরকম একটি আলোড়ন তৈরি করবে । 

dushtoo polapain


জানা যায়, ‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ করা হয়েছে মুম্বাইয়ে। বড় বাজেটের এ গান নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল। গানের দৃশ্যায়ন ও স্টাইলিং করছেন ফারজানা মুন্নী।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Ad Code