Latest News

6/recent/ticker-posts

Ad Code

খুন হবার ৪ মাস পরেও মেলেনি বিচার, তাই বিচারের দাবিতে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন মিম নেতা

কালিপাহাড়ি


রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

গত চার মাস আগে খুন হলেও। যুবক খুনের ঘটনার পর কেটে গেছে ৪ মাস। কিন্তু এখনো কোনো বিচার পায়নি মৃতের পরিবার। আর তাই সোমবার মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন মিমের সভাপতি দানিশ আজিজ।

প্রসঙ্গত আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ি এলাকায় যুবক খুনের ঘটনার চার মাস কেটে গেলেও। এখনো কোনো বিচার পায়নি মৃতের পরিবার। আর তাই খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ও যথাযথ বিচারের দাবিতে এদিন মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন পশ্চিম বর্ধমান জেলা মিমের সভাপতি দানিশ আজিজ। এদিন মৃত ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আর এই প্রসঙ্গেই এদিন পশ্চিম বর্ধমান জেলার মিমের সভাপতি দানিশ আজিজ বলেন, আজ থেকে ৪ মাস আগে কালিপাহাড়ির এক পরিত্যক্ত খনি থেকে মহম্মদ হুসেন নামে এক যুবকের দেহ উদ্ধার হয়েছিলো।

কিন্তু এই ঘটনার পর পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। এমনকি পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ ও দায়ের করা হয়েছিলো। তবে কোন এক অজ্ঞাত কারণে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পাশাপাশি এই ঘটনায় এখনও বিচার পায়নি মৃতের পরিবার।আর তাই সঠিক বিচারের দাবিতে এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার মিমের সভাপতি দানিশ আজিজ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code