Latest News

6/recent/ticker-posts

Ad Code

যাত্রাপথ পাল্টে আবার শুরু হচ্ছে শিলিগুড়ি বামনহাট ডেমু প্যাসেঞ্জার

যাত্রাপথ পাল্টে আবার শুরু হচ্ছে শিলিগুড়ি (Siliguri) বামনহাট (Bamanhat) ডেমু প্যাসেঞ্জার (demu passenger) 


demu passenger


করোনা পরিস্থিতিতে বন্ধ ছিলো শিলিগুড়ি বামনহাট ডেমু প্যাসেঞ্জার। নর্থইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে (Northeast Frontier Railway) এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী ২২ নভেম্বর থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে শিলিগুড়ি বামনহাট ডেমু প্যাসেঞ্জার। 


অত্যন্ত জনপ্রিয় এই প্যাসেঞ্জার ট্রেনটি আগে নিউ কোচবিহার হয়ে ফালাকাটা ধূপগুড়ি দিয়ে  NJP হয়ে শিলিগুড়ি পৌছাত। কিন্তু আগামী ২২ নভেম্বর থেকে যাত্রাপথ পাল্টাতে চলেছে শিলিগুড়ি বামনহাট ডেমু প্যাসেঞ্জার। 


শিলিগুড়ি বামনহাট ডেমু প্যাসেঞ্জার আগামী ২২ নভেম্বর থেকে শিলিগুড়ি জংশন থেকে বিকাল ৪ টা ৫ মিনিটে ছেড়ে পৌছাবে নিউ মালবাজার, এরপর দোমহনি হয়ে মাথাভাঙ্গা দিয়ে নিউ কোচবিহার হয়ে পৌছাবে বামনহাটে। 


নর্থইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে জানিয়েছে ডামডিম, লাটাগুড়ি, নিউ চ্যাংরাবান্ধা, দিনহাটা কলেজ হল্ট সহ সমস্ত হল্ট এবং স্টেশন গুলিতেই দাঁড়াবে। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

Ad Code