Ration Card, Duare Ration Scheme, Mamata Banerjee,Khadya Sathi: Amar Ration Mobile App, Whatsapp-9903055505
রাজ্যের বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীর ঘরে ঘরে রেশন সামগ্রী পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর ক্ষমতায় এসেই দুয়ারে রেশন প্রকল্পের কথা ঘোষণা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর মঙ্গলবার কোলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সারা রাজ্যে শুভ সূচনা করেন দুয়ারে রেশন প্রকল্পের (Duare Ration Scheme)।
আর সেই সাথে দুয়ারে রেশন প্রকল্পকে আরও ঢেলে সাজানো হয়েছে। খাদ্যসাথী মোবাইল অ্যাপ এর ব্যবস্থা করা হয়েছে। "খাদ্যসাথী আমার রেশন মোবাইল অ্যাপ" (Khadya Sathi: Amar Ration Mobile App)- এই অ্যাপের সাহায্যে রেশন কার্ড সংক্রান্ত যে কোন সমস্যার সমাধান বা আবেদন জানানো এখনো আরও সহজ হয়ে গেলো।
এছাড়াও চালু করা হয়েছে Whatsapp নাম্বার, যেখানে Hi লিখলেই মিলবে সব প্রশ্নের উত্তর নিমেষেই। খাদ্যসাথী সংক্রান্ত কোন বিষয়ে তথ্য পেতে গেলে 9903055505 নাম্বারে Whatsapp করতে হবে ।
join our telegram channel - Join
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
5 মন্তব্যসমূহ
Darun to
উত্তরমুছুনvlo khbar
উত্তরমুছুনভালো খবর
উত্তরমুছুনVlo khobor
উত্তরমুছুনGood news
উত্তরমুছুন