Latest News

6/recent/ticker-posts

Ad Code

BJP ছাড়ার সিদ্ধান্ত জয় বন্দোপাধ‍্যায়ের!

BJP ছাড়ার সিদ্ধান্ত জয় বন্দোপাধ‍্যায়ের!






একুশের নির্বাচনের আগের দল বদলের হিড়িকের আরম্ভ। তখন তৃণমূল ছেড়ে বিজেপির দিকে যোগ দেওয়ার পরিমান ছিল বেশি আর একুশের নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক। একে একে ফিরেছেন মুকুল, রাজীব। যোগ দিয়েছেন আরো একাধিক বিধায়ক। এবার বিজেপি ছাড়ার সিদ্ধান্ত জয়ের। তবে তৃণমূলে যোগ দেবেন কিনা সে বিষয়ে কোনোকিছু স্পষ্ট হয়নি।




অনেকদিন থেকেই বেসুরো ছিলেন জয়। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে বিজেপি (BJP) ছাড়ার সিদ্ধান্তের কথা জানালেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য তথা বঙ্গ বিজেপি নেতা জয়বন্দ্যোপাধায় (Joy Banerjee)। দুবছর ধরে দলের কাজে সুযোগ পাচ্ছেন না আর তা জানিয়েই অভিমান ভরা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির ভূমিকায় অসন্তোষ, তৃণমূলে যাওয়ার ইঙ্গিত জয়ের বলেই দাবি সূত্রের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code