মশা (mosquitoes) চাষ ! বিষে বিষে বিষক্ষয় জানা আছে, কিন্তু মশা দিয়ে মশা ক্ষয় ! জেনে নিন
কথায় আছে বিষে বিষে বিষক্ষয়, কিন্তু তাই বলে মশা মারতে মশা চাষ ! ঘটনাটি ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়ার (indoneshia) যোগাকর্তা (Yogyakarta) শহরের বাসিন্দারা স্বেচ্ছায় নিজেদের বাড়িতে চাষ করছেন মশা।
জানা গিয়েছে মূলত এডিস মশার বিস্তাররোধে উলবাচিয়া ব্যাকটেরিয়াবাহী এক প্রকার মশা উৎপাদন করছেন তারা। প্রাথমিক গবেষণায় সফলতা মেলার পর ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রামের (World Mosquito Program) তত্ত্বাবধানে চলছে এই কার্যক্রম।
ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রামের (World Mosquito Program) প্রধান গবেষক বলেন, আমরা মূলত ভালো মশার বংশবৃদ্ধি করাচ্ছি। এই মশার সাথে এডিসের মিলনে নতুন যে মশার জন্ম হবে, তাতে জীবাণু থাকবে না। যদিও মশার সংখ্যা বাড়বে, কিন্তু সেগুলোর কামড়ে মানুষের ক্ষতি হবে না।
২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় (Monash University) ও ইন্দোনেশিয়ার গাদজাহ মাদা বিশ্ববিদ্যালয় (Gadjah Female University) ডেঙ্গু প্রতিরোধে যৌথ এই গবেষণা শুরু করে।
এই প্রকল্পের গবেষকরা জানিয়েছেন, শুধুমাত্র ডেঙ্গু নয়, জিকা, ইয়েলো ফিভারের মতো মশাবাহিত অনেক রোগ কমাতে সহায়তা করবে এই প্রকল্প।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
2 মন্তব্যসমূহ
গুরুত্বপূর্ণ তথ্য
উত্তরমুছুনঅদ্ভুত গবেষণা
উত্তরমুছুন