Latest News

6/recent/ticker-posts

Ad Code

জিলাপি ছাড়া ভাইফোঁটা অসম্পূর্ণ ! জমে উঠেছে জিলাপির বাজার

জিলাপি ছাড়া  ভাইফোঁটা অসম্পূর্ণ !  জমে উঠেছে জিলাপির বাজার

জিলাপি


বীরভূম, অভীক মিত্রঃ  

ভাইবোনের পবিত্র বন্ধনের উৎসব "ভাইফোঁটা" শনিবার । তার আগে জমে উঠেছে বীরভূম জেলার চন্দ্রপুর থানার তাঁতীপাড়ার জিলাপির বাজার।

কারিগর সুমন রুজ বলেন, "কালো কলাই যাতাতে ভেঙ্গে পাঁচঘন্টা জলে ভিজিয়ে চোকা ছাড়িয়ে শীল নোরায় বেটে তারপর জিলাপি তৈরি করতে হয় ।এখন জিলাপি দেড়শো টাকা কেজি দরে বিক্রি হয় ।প্রতি পিস পাঁচ টাকা ।জিলাপি ছাড়া ভাইফোঁটা মানায় না ।"

রাজনগর চক্রের প্রাথমিক শিক্ষক পূর্ণচন্দ্র মন্ডল বলেন, "তাঁতীপাড়ার জিলাপি ছাড়া আমাদের ভাইফোঁটা অসম্পূর্ণ । তাই প্রতিবছর কালীপুজোর পরের দিন বক্রেশ্বরে স্নান করে শিবমন্দিরে পুজো দেওয়ার পর তাঁতীপাড়া হাটতলা থেকে জিলাপি নিয়ে যায় ।" 

কারিগর স্বাধীন মন্ডল বলেন, "ভাইফোঁটা জিলাপি ছাড়া অসমপূর্ণ ।দূরদূরান্ত থেকে লোকজন এসে তাঁতীপাড়ার জিলাপি নিয়ে যায় ।" 

দোকানদার উত্তমকুমার দে জানান, "ভাইফোঁটার সময় তাঁতীপাড়া জিলাপির চাহিদা তুঙ্গে থাকে ।"

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

Ad Code