Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত! শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে অমিত মিত্রকে চিঠি রাজ্যপালের

ফের তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত! শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে অমিত মিত্রকে চিঠি রাজ্যপালের 



ফের তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত! শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে অমিত মিত্রকে চিঠি দিলেন রাজ‍্যপাল জগদীপ ধনকড়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে কেন্দ্র করে রাজ্যের অর্থ দফতরের প্রধান উপদেষ্টা অমিত মিত্রকে চিঠি দিয়ে কড়া ভাষায় তোপ দেগে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন রাজ‍্যপাল।




রাজ্যের উন্নয়ন সম্পর্কে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করে বিগত বিজিবিএস-এর বিনিয়োগ নিয়ে স্বচ্ছতার জন্য টুইটে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সেই শ্বেতপত্র প্রকাশ করতে বলেছেন ধনখড়। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য শ্বেতপত্র প্রকাশের দাবিতে সরব হলেন রাজ্যপাল।




২০২০-২১ দুই বছর বিশ্ব বাণিজ‍্য সম্মেলন বন্ধ থাকার পর ২০২২-এ ২০-২১ এপ্রিল নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হতে চলেছে বিশ্ব বাণিজ‍্য সম্মেলন। রাজ‍্যের এই ঘোষনার পরেই শ্বেতপত্র দাবি রাজ‍্যপাল ধনকড়ের। বিগত পাঁচ বছরের সম্মেলনে আসা বিনিয়োগের খুঁটিনাটি জানতে চেয়ে শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code