Latest News

6/recent/ticker-posts

Ad Code

অতিথিদের সামনে পিস্তল উচিয়ে হাওয়াই চালালো গুলি- মুহুর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিও

অতিথিদের সামনে পিস্তল উচিয়ে হাওয়াই চালালো গুলি- মুহুর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিও

fire by pistol





রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:

জন্মদিনের পার্টিতে চললো গুলি। জন্মদিনের অনুষ্ঠানে অতিথিদের সামনে পিস্তল উচিয়ে হাওয়াই চালালো গুলি। সেই গুলি চালানোর ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হলো।

আর তার থেকেই বিপত্তি। মঙ্গলবার রাতের এই ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানা এলাকার বরাকরের নদী লাগোয়া গোয়ালা পাড়ায়। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে বলে সূত্রের খবর।

ধৃতদের নাম মনোজ যাদব ও ধর্মেন্দ্র যাদব। বুধবার সকালে ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে ৭ দিনের জেল হাজতের নির্দেশ দেন। দুজনকে আগামী ২৩ নভেম্বর আবার আসানসোল আদালতে তোলা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

পুলিশ একইসঙ্গে মঙ্গলবার রাতে জন্মদিনের পার্টিতে যে পিস্তল থেকে গুলি চালানো হয় সেটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। সূত্রে জানা গেছে ঐ পিস্তলটির ধৃত ধর্মেন্দ্র যাদবের নামে লাইসেন্স রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কুলটি থানার বরাকরের নদী গোয়ালা পাড়ায় মনোজ যাদবের বাড়িতে জন্মদিনের একটি পার্টি ছিলো। সেখানে নিজের লাইসেন্স থাকা পিস্তল নিয়ে এসেছিলেন ধর্মেন্দ্র যাদব। পার্টি চলাকালীন আচমকাই মনোজ যাদব সেই পিস্তল নিয়ে পরপর ৪ রাউন্ড গুলি চালায় বলে ভাইরাল ভিডিও তে দেখা গিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code