Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভেটাগুড়ি থেকে বোমা সহ এক ব্যক্তিকে আটক করল দিনহাটা থানার পুলিশ

bhetaguri



গোপন সূত্রে খবর পেয়ে ভেটাগুড়ি থেকে দুটি সুতলি বোমা সহ বোমা তৈরির সামগ্রী সহ এক ব্যক্তিকে আটক করল দিনহাটা থানার পুলিশ ( Dinhata Police Station)।

ঘটনার বিবরণে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা থানার আইসি সুরজ থাপার (Suraj Thapa) নেতৃত্বে দিনহাটা থানার পুলিশের একটি দল ভেটাগুড়ি (Bhetaguri I GP) ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাডাঙা এলাকার মনসের আলী ( Manser Ali)  নামের এক ব্যক্তির বাড়ি থেকে দুটি সুতলি বোমা ও বোমা তৈরীর সামগ্রী মার্বেল,লোহার টুকরো,আতশবাজি,খালি পাত্র প্রভৃতি উদ্ধার হয়।

এর পাশাপাশি এই ঘটনায় মনসের আলীকে ( Manser Ali) আটক করে দিনহাটা থানায় নিয়ে আসে দিনহাটা থানার পুলিশ ( Dinhata Police)।

প্রসঙ্গত এর আগেও পুটিমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় নাচিনা থেকে এ ধরনের চারটি সুতলি বোমা উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ। আজ আবারও গোপন সূত্রে খবর পেয়ে দুটি সুতলি বোমা, বোমা তৈরীর সামগ্রী এবং একজনকে আটক করার ঘটনায় সাফল্য পেলো দিনহাটা থানার পুলিশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code