NOTA তে রেকর্ড ভোট দিনহাটায়
দিনহাটা বিধানসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড এর দিকে তাকালে দেখা যায়- ২০০৬ বিধানসভা ভোটে অশোক মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ৩৬৩০ ভোটে জয়লাভ করেছিলেন। উদয়ন গুহ ২০১১ সালে সারাভারত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে ৩০০২৬ ভোটে জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকেই। ২০১৬ তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে উদয়ন গুহ জিতেছিলেন ২১ ৭৯৩ ভোটে। আর ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জিতেছিলেন ৫৭ ভোটে।
২০২১ এর সাধারণ বিধানসভা নির্বাচন ২০২১ এ নিশীথ প্রামাণিক মোট ভোট পেয়েছিলেন- 116,035, উদয়ন গুহ পেয়েছিলেন- 115,978 এবং আব্দুর রউফ পেয়েছিলেন 6,069 ভোট। আর NOTA ছিল চতুর্থ স্থানে । NOTA তে মোট ভোট পড়েছিলো 1,537 ।
এবার সেখানে NOTA তে ভোটের সংখ্যা আরও বেশি। নবম রাউন্ড শেষে NOTA (None Of The Above) মোট ভোট পড়েছে ১৯০৬ । মোট ১৯ রাউন্ড গণনা হবে। ১৯ রাউন্ড শেষে দিনহাটা উপনির্বাচনে নোটাতে মোট ভোট পড়েছে- ৩৯১৮ টি।
২০১৩ সালে সুপ্রীম কোর্টের আদেশে চালু হয়েছিলো NOTA (None Of The Above) এর ব্যবহার। এরপর থেকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে NOTA র প্রতি আগ্রহ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
8 মন্তব্যসমূহ
খুব ভালো খবর
উত্তরমুছুনমানুষের মনের মতো না হইলে এটাই সাভাবিক
উত্তরমুছুনkhub vlo khbar
উত্তরমুছুনভালো খবর
উত্তরমুছুনভালো খবর
উত্তরমুছুনখুব ভালো খবর।।
উত্তরমুছুনImportant news
উত্তরমুছুনOnek vote nota te
উত্তরমুছুন