পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ দিলীপ ঘোষের
বাংলার রাজনীতিতে নক্ষত্রপতন। গতকাল রাতে চির বিদায়ে শায়িত হয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এই প্রবীন নেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল।
রাজ্যের বর্তমান বিরোধী শিবির বিজেপির তরফে শোক প্রকাশ করেছেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "প্রবীণ জননেতা, সফল রাজনীতিবিদ, প্রাক্তন মেয়র বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী শ্রী সুব্রত মুখার্জির আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আমি তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করি।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ