দিনে দুপুরে সাইকেল চুরি দিনহাটায়, ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায়
গলি রাস্তার পাশের বাড়ির দেওয়ালে বাইসাইকেল রেখে বাড়ির ভেতর ঢুকেছিলেন দেবাশীস রায় নামে এক ব্যক্তি। ৫-১০ মিনিট পর বাইরে এসে দেখেন সাইকেলটি উধাও। কিছু বুঝে উঠতে পারছিলেন না দেবাশিস বাবু।
ঘটনাটি দিনহাটার গোপালনগরের। সাইকেল হারিয়ে যাওয়ার পরেই বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পরে আসল রহস্য।
দেখা যায়, এক যুবক মাত্র কিছু সময়ের মধ্যেই সাইকেলের তালা খুলে সাইকেলটি নিয়ে চম্পট দেয়। পুলিশে অভিযোগ জানিয়েছেন দেবাশিস বাবু, সাইকেল চোর ধরতে স্যোসাল মিডিয়াতেও সিসিটিভির ফুটেজ শেয়ার করেছেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
4 মন্তব্যসমূহ
🤦🤦
উত্তরমুছুনউপযুক্ত শাস্তি হোক
উত্তরমুছুনঅবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেয়া হোক
উত্তরমুছুন🤭🤭চোর বাবাজি ধরা খেয়ে গেল🤭
উত্তরমুছুন