Latest News

6/recent/ticker-posts

Ad Code

'পশ্চিমবঙ্গে দলের (BJP) বিলুপ্তি অবশ্যম্ভাবী'- তথাগত রায়

18 nov, wb latest news, bangla khobor, political news, Tathagata Roy,  sangbad ekalavya 


tathagata roy



বার বার বিতর্কের মুখে তথাগত রায়। দলে থেকেই বার বার দলের বিরুদ্ধে মুখ খুলতে থাকা প্রবীণ এই রাজনীতিবিদ তথাগত রায় (Tathagata Roy) ফের একবার বিতর্কের মুখে।


গত সোমবার বিজেপির নারী মুখাপেক্ষী হওয়া নিয়ে সরব হয়েছিলেন তিনি। সেই টুইট (Twitter) এ বেশ বিড়ম্বনায় পড়ে বাংলার বিজেপি নেতৃত্ব। প্রকাশ্যে এ বিষয় নিয়ে আলোচনা করতে নিষেধও করা হয় তথাগত রায়কে।


তবে তিনি যে কারো বারণ শোনার অপেক্ষায় নন, সে কথা আজ আবারও প্রমাণ করে দিলেন। আজ এক ট্যুইট বার্তায় লিখেছেন- "বিজেপি-র শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতর করা উচিত। আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গেছে। বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে, তা হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।"


দল ছাড়লে অন্দরের কথা ফাঁস করবেন বলেছিলেন তথাগত রায়। তবে দল না ছেড়েই যেভাবে একের পর এক বক্তব্য শেয়ার করছেন তাতে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে বঙ্গ বিজেপিকে তা বলাই বাহুল্য।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code