ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়
ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়.। .বঙ্গভবনে চিকিৎসা চলছে তাঁর। ৩ দিন আগেই রাজধানী দিল্লীতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়।
সূত্রের খবর বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভোগার কারণে সেখানেই তাঁর রক্ত পরীক্ষা করা হয়।পরীক্ষায় ম্যালেরিয়া ধরা পড়ে।
গতকাল পরীক্ষায় ম্যালেরিয়ার জীবাণু মেলায় বঙ্গভবনে চিকিৎসা চলছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের।
উৎসবের মরসুমে ম্যালেরিয়া, ডেঙ্গির প্রকোপ বেড়েছে রাজ্যে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে রাজ্য সরকার যে তথ্য পাঠিয়েছে, তা অনুযায়ী, চলতি বছরের জুলাই পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ২২৪ জন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ