WB Election 2021 Results:রেকর্ড ভোটে জয়ী হলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন
রেকর্ড ভোটে জয়ী হলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন। রবিবার গণনার শুরু থেকেই জঙ্গিপুর আসনে এগিয়ে ছিলেন তৃণমূলের প্রার্থী জাকির হোসেন। ২৬ রাউন্ড গণনা শেষে ৯২, ৬১৩ ভোটে জয়ী হলেন জাকির হোসেন। জয়ের আনন্দে মেতে উঠেছেন স্থানীয় তৃণমূলের কর্মী-সমর্থকরা।
২৬ এপ্রিল অর্থাৎ সপ্তম দফায় সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই করোনা (Corona Virus) প্রাণ কাড়ে দুই প্রার্থীর। মৃত্যু হয় সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। সেই কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় ওই কেন্দ্রের ভোট। অবশেষে ৩০ সেপ্টেম্বর ভোট হয় ওই দুই আসনে। আজ হয় ভোট গণনা।
উল্লেখ্য, ভবানীপুরের উপনির্বাচনে ৫৮৮৩২ ভোটে জয়ী হয়েছেন তৃনমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে হারের পর ভবানীপুরে শোভনদেব ইস্তফা দিয়ে মমতা বন্দপাধ্যায়কে এই সিটে লড়ার সুযোগ করে দেন। ভবানীপুরে উপনির্বাচনে জয়ী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বহাল থাকা নিশ্চিত করলেন মমতা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ