Latest News

6/recent/ticker-posts

Ad Code

75.38 শতাংশ ভোট দিনহাটায়, বাম ভোট বৃদ্ধির সম্ভাবনা

75.38 শতাংশ ভোট  দিনহাটায়, বাম ভোট বৃদ্ধির সম্ভাবনা 

dinhata bypoll



গতকাল  ভোটার টার্ন আউট অনুসারে দিনহাটা উপনির্বাচনে ভোট পড়েছে ৭৫.৩৮ শতাংশ। গত ২০১১ এর বিধানসভা ভোটে এই সংখ্যাটা ছিলো ৮২.৯৬ শতাংশ, ২০১৬ তে ছিলো ৮১.৮৮  আর ২০২১ এ ছিলো ৮০.৬৯ শতাংশ।   এবার উপনির্বাচনে  ৫.৩১ শতাংশ কম ভোট পড়েছে। 

দিনহাটা বিধানসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড  এর দিকে তাকালে দেখা যায়- ২০০৬ বিধানসভা ভোটে অশোক মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ৩৬৩০ ভোটে জয়লাভ করেছিলেন। উদয়ন গুহ ২০১১ সালে সারাভারত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে ৩০০২৬ ভোটে জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকেই। ২০১৬ তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে উদয়ন গুহ জিতেছিলেন ২১ ৭৯৩ ভোটে। আর ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জিতেছিলেন ৫৭ ভোটে।  

২০২১ এর সাধারণ বিধানসভা নির্বাচন ২০২১ এ নিশীথ প্রামাণিক মোট ভোট পেয়েছিলেন- 116,035, উদয়ন গুহ পেয়েছিলেন- 115,978 এবং আব্দুর রউফ পেয়েছিলেন 6,069 ভোট। 


এবার উপনির্বাচনে সকাল ৯ টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়েছিলো ১১.১২ শতাংশ। সারাদিন খুব ভীড় এবার যেমন লক্ষ্য করা যায়নি, তেমনি ভোট নিয়ে উৎসাহও তেমন ছিলো না। বেশ কিছু অভিযোগ উঠে  আসলেও নির্বিঘ্নেই সমাপ্ত হয়েছে উপনির্বাচন। 

ভোট নিয়ে সাধারণ ভোটাররা কিছু ইঙ্গিত দিতে না চাইলেও  দিনহাটার প্রতিটি গ্রামপঞ্চায়েত  এলাকায় বিশেষ সূত্রে জানাগিয়েছে বিজেপির থেকে মুখ ফিরিয়েছে সাধারণ জনগন । আর বামফ্রন্টের দিকে আবার ঝুঁকছে একটা বড় সংখ্যক মানুষ।

আগামী ২ নভেম্বর দিনহাটা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে। ফলাফলের দিনেই দেখা যাবে শেষ হাসি কে হাসে আর কতটা এগিয়ে যায় বামভোট।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

  1. অনেক তথ্য পেলাম

    উত্তরমুছুন
  2. যেই জয়ী হোক না কেনো সাধারণ মানুষের জন্য যেনো কাজ করে

    উত্তরমুছুন
  3. অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম

    উত্তরমুছুন
  4. খুব ভালো লাগলো বিস্তারিত জানতে পেরে

    উত্তরমুছুন
  5. বিস্তারিত জানতে পারে ভালো লাগলো

    উত্তরমুছুন
  6. খুব ভালো তথ্য পেলাম

    উত্তরমুছুন

Ad Code