আজ মহালয়া। শুভ বলতে নেই-জানেন কেন?
Pitri Paksha Amavasya । Pitri Paksha Maha Amavasya 2021 । Mahalaya 2021 Date and Time । Mahalaya 2021 । মহালয়া ২০২১ তারিখ, সময়সূচী ।
মহালয়া (Mahalaya) মানেই কি দেবীর আগমন বার্তার সূচনা? নাকি আরও কিছু? জানাযায়- ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবিকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য। আর সে সময় ছিলও বসন্ত কাল। তাই এই সময়ের দুর্গা পূজাকে বাসন্তি পূজা বলা হয় । শ্রীরামচন্দ্র অকালে-অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে দেবির অকাল-বোধনও বলা হয় ।
সনাতন ধর্মে বলা হয়- কোন শুভ কাজ করতে গেলে, যেমন- বিবাহ করতে গেলে প্র্রয়াত পূর্ব পুরুষদের, সাথে সমগ্র জীব-জগতের জন্য তর্পণ করতে হয়, কার্যাদি-অঞ্জলি প্রদান করতে হয় । এক্ষেত্রে তর্পণ মানে খুশি করা । ভগবান শ্রীরাম লঙ্কা বিজয়ের আগে এমনটাই করেছিলেন ।
সেই অনুসারে এই মহালয়া তিথিতে যারা পিতৃ-মাতৃহীন তারা তাদের পূর্বপূরূষের স্মরন করে, পূর্বপূরুষের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন । তাই তো এই দিন থেকেই শেষ হয় পিতৃপক্ষের (Pitri Paksha) । গত ২০ সেপ্টেম্বর শুরু হয়েছে পিতৃপক্ষের। আর পিতৃপক্ষের অবসান হল আজ।
সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তলোকে পাঠিয়ে দেয়া হয়, প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকে মহালয় বলা হয়। পিতৃপক্ষেরও শেষদিন এটি ।
আরও পড়ুনঃ দুর্গা পুজো নিয়ে ১১ নির্দেশিকা রাজ্যের
সনাতন ধর্ম অনুসারে বছরে একবার পিতা-মাতার উদ্দেশ্যে পিন্ড দান করতে হয়, সেই তিথিতে করতে হয় যে তিথিতে উনারা প্রয়াত হয়েছেন । সনাতন ধর্মের কার্যাদি কোন তারিখ অনুসারে করা হয় না । তিথি অনুসারে হয় ।
মহালয়াতে যারা গঙ্গায় অঞ্জলি প্রদান করেন পূর্ব পুরুষদের আত্মার শান্তির জন্য, তারা শুধু পূর্বদের নয় , পৃথিবীর সমগ্র কিছুর জন্য প্রার্থনা ও অঞ্জলি প্রদান করেন ।
আর তাই মহালয়া তে শুভেচ্ছা জানিয়ে শুভ মহালয়া বলতে নেই-আসলে এই দিন তো তর্পনের, শ্রদ্ধাঞ্জলী জানানোর দিন, পূর্বপুরুষকে স্মরণের দিন- এক বেদনাঘন মুহূর্ত। আর এই মুহূর্তকে 'শুভ' বলে আনন্দ জানানো কি ঠিক?
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

3 মন্তব্যসমূহ
গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
উত্তরমুছুনভালো খবর . একটা গুরুতবপূর্ণ তথ্য পাওয়া গেলো
উত্তরমুছুনখুব ভালো তথ্য।
উত্তরমুছুন