Latest News

6/recent/ticker-posts

Ad Code

Lakhimpur Kheri Violence: লখিমপুর খেরিতে যাওয়ার পথে গ্রেপ্তার Priyanka Gandhi Vadra

Lakhimpur Kheri Violence: লখিমপুর খেরিতে যাওয়ার পথে গ্রেপ্তার Priyanka Gandhi Vadra

Priyanka Gandhi Vadra



উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) যাওয়ার পথে গ্রেপ্তার হলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী  (Priyanka Gandhi Vadra)৷ গতকালকের দুর্ঘটনার পর এদিন মৃত ও আহতদের পরিজনদের সঙ্গে দেখা করার জন্য রওনা দিয়েছিলেন প্রিয়ঙ্কা গান্ধী পথেই হরগাঁওয়ের কাছে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ এনেছেন যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভি৷ 

জানাগিয়েছে লখিমপুর খেরিতে যাওয়ার জন্য গতকাল সন্ধ্যায় লখনউ বিমানবন্দরে পৌঁছান কংগ্রেস নেত্রী৷ 

এক টুইট বার্তায় শ্রীনিবাস জানিয়েছেন, “বিজেপির কাছ থেকে যা আশা করা গিয়েছিল, অবশেষ তাই ঘটল৷ মহাত্মা গান্ধীর গণতান্ত্রিক দেশ গডসের পুজারীরা আমাদের নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করেছে৷ হরগাঁওয়ের অন্নদাতাদের সঙ্গে দেখা করার জন্য যিনি একধারে বৃষ্টি ও পুলিশ বাহিনীর সঙ্গে লড়েছেন৷ এটা সবে যুদ্ধের কৃষক ঐক্য জিন্দাবাদ৷” 

বার বার পুলিশ বিরোধিতার মুখে পড়ে যোগী সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন প্রিয়ঙ্কা গান্ধী৷ তিনি বলেছেন, “দুর্ঘটনায় আহত ও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে আমি কোনও অপরাধ করিনি৷ কেন আমাদের পথ রোধ করছেন? আপনাদের কাছে ওয়ারেন্ট আছে?”


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code