রাজ্যে আবারো গ্রেপ্তার ভুয়ো ডিএসপি
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রাজ্যে আবারো গ্রেপ্তার ভুয়ো ডিএসপি। এবার আসানসোল স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার হয় ওই ভুয়ো ডিএসপি। জানা গেছে পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে আসানসোলে তোলাবাজি করছিল দুই যুবক। এর পরেই গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে আসানসোল স্টেশন সংলগ্ন এলাকার ১৩ নম্বর মোড়ে অভিযান চালিয়ে ওই দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
জানা গেছে পুলিশের হাতে ধৃত দুই ডিএসপি যুবকের নাম কৌস্তভ ব্যানার্জি এবং জিতেন্দ্র শর্মা। কৌস্তভের বাড়ি আসানসোলের দক্ষিণ থানার ইসমাইল এলাকায় এবং জিতেন্দ্র শর্মার বাড়ি আসানসোলের দক্ষিন থানা এলাকার বুধা গ্রামে।
ধৃতদের বিরুদ্ধে অভিযোগ গত শুক্রবার রাতে আসানসোল স্টেশন ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পুলিশের ভুয়ো ডিএসপি পরিচয় দিয়ে তোলাবাজি করছিল তারা। এদিকে ধৃতদের কাছ থেকে পুলিশ একটি স্কুটি ও একটি মোটরসাইকেল আটক করেছে বলে জানা গেছে। অন্যদিকে তদন্তের স্বার্থে ধৃত দুই ভুয়ো ডিএসপিকে শনিবার আসানসোল আদালতে তোলে পুলিশ।
এই বিষয়ে এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ সেন্ট্রাল জোন, ডাঃ সোনাওয়েন কুলদীপ সুরেশ বলেন, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে আমাদের এক অফিসার ডিউটি করার সময় সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং এর পরেই তাদের দু'জনকে আটক করে পুলিশ। আটক হওয়া কৌস্তক ব্যানার্জী সে ইসিএলের এক বেসরকারি নিরাপত্তা কর্মী। অন্যদিকে তার গাড়ির চালক জিতেন্দ্র শর্মাকে আটক করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ