বিশ্বের সর্ববৃহৎ নাগরদোলা- একবারে চড়তে পারবেন ১৭৫০ জন
টেমস নদীর তীরে লন্ডনের বিখ্যাত হুইলের তুলনায় আকার-উচ্চতায় ৮ গুণ বড় নাগরদোলা ‘আইন দুবাই’। নাগরদোলাটি বানাতে লেগেছে ১১ হাজার ২০০ টন ইষ্পাত। এটি বানাতে কাজ করেছে ব্রিটেন, ফ্রান্স,জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতের মতো ১০টি দেশ।
বিশ্বের সর্ববৃহৎ এই নাগরদোলার উদ্বোধন করলো দুবাই। বৃহস্পতিবার (২১ অক্টোবর) আতশবাজির আলোকচ্ছটায় ‘আইন দুবাই’ বা ‘দুবাইর চোখ’ নামের হুইলটি জনসাধারণের জন্য খোলা হয়। নাগরদোলার ওপর থেকে দুবাইয়ের ৩৬০ ডিগ্রি ভিউয়ের পাশাপাশি দেখা যাবে আরব উপসাগরও।
এই নাগরদোলার বিশেষত্ব রয়েছে- আর পাঁচটা নাগরদোলার মতন নয়। সাড়ে ৮শ’ ফুট উচ্চতার নাগরদোলায় রয়েছে ৪৮টি বিলাসবহুল কেবিন যার প্রতিটিতে ৪০ জনের মতো অতিথি উঠতে পারবেন। একবারে চড়তে পারবেন ১৭৫০ জন। ঘোরা যাবে ৩৮ মিনিট।
Ticket কাটতে ভিজিট করুন আইন দুবাইয়ের ওয়েবসাইট- click
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
1 মন্তব্যসমূহ
Wow
উত্তরমুছুন