Latest News

6/recent/ticker-posts

Ad Code

অনলাইন ব‍্যাঙ্কিং প্রতারণা থেকে বাঁচতে কি করবেন আর কি কি করবেন না জানালো কেন্দ্র

অনলাইন ব‍্যাঙ্কিং প্রতারণা থেকে বাঁচতে কি করবেন আর কি কি করবেন না জানালো কেন্দ্র 




দিনের পর দিন বেড়েই চলছে অনলাইন ব‍্যাঙ্কিং প্রতারণা। একের পর এক টাকা খোয়াতে হচ্ছে অনেককেই। লাগাতার সতর্কতামূলক ব‍্যবস্থা চললেও বেড়েই চলছে প্রতারণা। আরও একবার জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করল কেন্দ্র সরকার। দেওয়া হল ব্যাঙ্কিং স্ক্যামারদের থেকে সাবধানে থাকার পরামর্শ।




আজকাল কেওয়াইসি-র নামে ব‍্যাঙ্ক গ্রাহকদের শিকার বানাচ্ছে প্রতারণাকারীরা। কেওয়াইসি আপডেটের নামে মেসেজে লিঙ্ক দিয়ে নিঃস্ব করছে মানুষকে। 'প্রিয় গ্রাহক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্রুতই স্থগিত হয়ে যাবে। অনুগ্রহ করে কেওয়াইসি যাচাই করবার জন্য এই লিঙ্কে ক্লিক করুন।' এরকম মেসেজ দিয়ে ফাঁদ পাতছে তাঁরা। এই রকম মেসেজ সাইবার নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।




প্রতারণা থেকে বাঁচচে কী করবেন?

  • নিয়মিত পাসওয়ার্ড বদল করুন।
  • ব্রাউজিং হিস্টরি ডিলিট করুন।
  • শুধুমাত্র সুপরিচিত ব্যাঙ্কিং, টাকা লেনদেনের অ্যাপই ব্যবহার করুন।

প্রতারণা থেকে বাঁচতে কী করবেন না?


  • কাউকে ব্যাঙ্কিং ডিটেইলস জানাবেন না। ব্যাঙ্ককর্মী পরিচয় দিয়ে আপনার তথ‍্য হাতিয়ে নেওয়ার ফাঁদ পাতছে প্রতারণাকারীরা। এছাড়াও, ব‍্যাঙ্কের কোনো কাজ থাকলে ব‍্যাঙ্ক আপনাকে অফিসে ডাকবে। 
  •  অচেনা, অজানা ওয়েবসাইট খুলবেন না।
  • ফোনে ব্যাঙ্কিং ডিটেইলস লিখে বা ছবি তুলে সংরক্ষন করবেন না। 
  • কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না। বা ব‍্যাঙ্ক ডিটেইলস দেবেন না। 
  • অজানা, অনামী কোনও অ্যাপ ডাউনলোড করবেন না

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code