Latest News

6/recent/ticker-posts

Ad Code

বর্ধমান মেডিক্যাল কলেজে ছাত্রের রহস্যমৃত্যু

বর্ধমান মেডিক্যাল কলেজে ছাত্রের রহস্যমৃত্যু





সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :- 


বর্ধমান মেডিকেল কলেজের সার্জারি হাউজ স্টাফ ছাত্রের রহস্যমৃত্যু। হস্টেলের তিনতলার ছাদ থেকে পড়েই মৃত্যু হয়েছে তার। মৃতের নাম শেখ মোবারক হোসেন, পূর্ব বর্ধমানের নাদনঘাটের বাসিন্দা । তার বাবা শেখ হাফিজুল ইসলাম বলেন, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানান তাদের ছেলে সিরিয়াস অবস্থা। তারা এসে দেখেন ছেলে মৃত। তাদের সন্দেহ তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন শেখ হাফিজুল । তার দেহে ছেচড়ে নেবার চিহ্ন দেখার দাবি বাবার।


জানাগেছে, এ মাসের ১৫ আগস্ট কাউন্সেলিং এর পর তার হাউসস্টাফ হিসেবে জয়েনের কথা।


হাফিজুল বাবু আরো জানান; তার সাথে একটি মেয়ের ছবি ফেসবুকে দেখেছেন। বিয়ে দিতে তার আপত্তি নেই বলে ছেলেকে জানিয়েছিলেন।গত পরশু শেষ কথা হয়েছে বাড়ির সাথে। এই ঘটনা ঘটায় কার্যত বাকহীন পরিবার।


বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুহিতা পাল বলেন, আমাদের একজন ছাত্র মঙ্গলবার গভীর রাতে হস্টেল থেকে পড়ে আহত হয়। পড়ার শব্দ শুনে বাকি ছাত্ররা ছুটে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এই ঘটনাটি পুলিশ কে জানানো হয়েছে। ঘটনার তদন্তে আসে ডি.এস.পি হেডকোয়ার্টার ও বর্ধমান থানার আই.সি।
বর্ধমান মেডিক্যাল কলেজে ছাত্রের রহস্যমৃত্যু

বর্ধমান মেডিক্যাল কলেজে ছাত্রের রহস্যমৃত্যু

Posted by Sangbad Ekalavya on Thursday, August 12, 2021
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code