এবার আসছে e-RUPI, কার্ড, নেট ব্যাঙ্কিং ছাড়াই হবে পেমেন্ট
ডিজিটাল (digital) দুনিয়ায় গতি আনতে আরও এক বড়সড় পদক্ষেপ নিতে চলছে ভারত সরকার। এবার লাগবে না কোনও কার্ড লাগবে না ইন্টারনেট ব্যাংকিং। আসছে ই-রুপি (e-RUPI)। ই-রুপি (e-RUPI) চালু হলে ডিজিটালে পেমেন্টের (digital payment) ক্ষেত্রে অনেকেই উপকৃত হবেন।
ই-রুপি (e-RUPI) হল এক ধরনের ই-ভাউচার (e-Voucher), যা মোবাইলের থেকেই দেখা যাবে। কোনওরকম ডেবিট কার্ড, ডিজিটাল পেমেন্ট অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিং ছাড়াই এই ই-রুপি (e-RUPI) ব্যবস্থা চালু করা যাবে।
কেন্দ্রীয় সরকার সূত্রে জানা যাচ্ছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া-র তৈরি এই ব্যবস্থা ভারতের ডিজিটাল পেমেন্টে বিপ্লব আনতে পারে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সাহায্যে এই ই–রুপি ব্যবস্থাটি চালু হয়েছে। সোমবার এই ই–রুপি পেমেন্ট ব্যবস্থা চালু করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, ই-রুপি হল এক ধরনের ই-ভাউচার, যা মোবাইলের থেকেই দেখা যাবে। কোনওরকম ডেবিট কার্ড, ডিজিটাল পেমেন্ট অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিং ছাড়াই এই ই-রুপি ব্যবস্থা চালু করা যাবে। জানানো হয়েছে, ই-রুপি আসলে পরিষেবাদান কারীদের সঙ্গে পরিষেবা গৃহীতার মধ্যে সম্পর্ক স্থাপন করে। এক্ষেত্রে এই পুরো পেমেন্ট ব্যবস্থাই ই-রুপির মাধ্যমে করা সম্ভব। আরও পড়ুনঃ
বাড়িতে বসে এবার বাংলা ভাষাতেই পান Aadhaar Card, জানুন বিস্তারিত
একইসঙ্গে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, কোনওরকম মধ্যস্থতাকারী ছাড়াই পরিষেবাদানকারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট করা সম্ভব হবে। জনকল্যাণমূলক পরিষেবা দান করার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
ওষুধ সরবরাহের ক্ষেত্রে, বেসরকারি প্রতিষ্ঠানগুলি কর্মীদের সুবিধার্থে বা সামাজিক দায়দায়িত্ব পালনের জন্যও এই ই-রুপিকে ব্যবহার করতে পারে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ