ফের ভাঙ্গন, গ্রাম পঞ্চায়েতের চার সদস্যর তৃণমূল কংগ্রেসে যোগদান
বানারহাট,জয়ন্ত বর্মন
বুধবার বানারহাট ব্লকের শালবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের সদস্যসহ বিজেপি ও সিপিএম থেকে চার সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।এদিন জলপাইগুড়ি জেলা প্রেসিডেন্ট মহুয়া গোপ ও ধূপগুড়ির প্রাক্তন এমএলএ সহ জেলা পরিষদের সদস্য নূরজাহান বেগমের হাত ধরে অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এছাড়াও জলপাইগুড়ি জেলার বিভিন্ন বুথে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান অব্যাহত লেগেই আছে।
এদিন যোগদান পর্বে উপস্থিত ছিলেন, জেলা প্রেসিডেন্ট মহুয়া গোপ ধূপগুড়ির প্রাক্তন এমএলএ মিতালী রায় জেলা পরিষদের সদস্য নুরজাহান বেগম অঞ্চল প্রেসিডেন্ট প্রলয় দাস সহ অনেকে ।
জেলা প্রেসিডেন্ট জানিয়েছেন, "আজকে যারা ভুল করে বিজেপিকে ভোট দিয়েছেন তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং মানুষের হয়ে কাজ করতে চায় জনপ্রতিনিধিরা বুঝে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে হয় মমতা ব্যানার্জি পাশে থাকতে হয়।"
আগামীতে পুরভোট তার আগে দলকে শক্ত করতে অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান চলছে। আগামীতেও চলবে এই যোগদান পর্ব এমনটাই মনে করছেন তৃণমূলের একাংশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ