Latest News

6/recent/ticker-posts

Ad Code

অভিষেক ব্যানার্জির কনভয়ে হামলার প্রতিবাদে গোপীবল্লভপুরে তৃণমূল কংগ্রেসের ধিক্কার ও বিক্ষোভ মিছিল

অভিষেক ব্যানার্জির কনভয়ে হামলার প্রতিবাদে গোপীবল্লভপুরে তৃণমূল কংগ্রেসের ধিক্কার ও বিক্ষোভ মিছিল




শচীন পাল,ঝাড়গ্রাম:-

ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক,তথা সাংসদ অভিষেক ব্যানার্জির কনভয়ে হামলার প্রতিবাদে আজ গোপীবল্লভপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার ও বিক্ষোভ মিছিল হয়। 



বিক্ষোভ মিছিল গোপীবল্লভপুর এর যাত্রা ময়দান থেকে শুরু হয় এবং গোপীবল্লভপুর বাজার এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে গোপীবল্লভপুর হাতিবাড়ী মোড়ে স্ট্রিট কর্নার করেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল মুর্মু। এছাড়াও 


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত ঘোষ। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সত্যকাম পট্টনায়েক। কিষাণ ক্ষেত মজুরের সভাপতি গৌতম বারিক। জেলার সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক লকেশ কর সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য অঞ্চল ও ব্লক নেতৃত্ব।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code