৭ বছর পর ফের তৃণমূলে ফিরলেন সোমেন জায়া শিখা মিত্র
সাত বছর ফের তৃণমূলে। যদিও তাঁর কথায় তৃণমূল তিনি ছাড়েননি। সাত সাতটা বছর পর ফের তৃণমূলে ফিরলেন সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র।
সূত্রের খবর, গত ১৭ অগাস্ট সোমেন মিত্রর বাৎসরিকের দিন শিখার সঙ্গে ফোনে কথা হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমেন মিত্র তৃণমূলে থাকাকালীন বিধায়ক হয়েছিলেন শিখা। এরপর আচমকাই তৃণমূলের সঙ্গে বিচ্ছেদ ঘটে। সোমেন মিত্রও তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছিলেন। তিনি ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
সূত্রের খবর, ৭ বছর পর পুরনো দলে ফিরে তৃণমূলের বঙ্গ জননী বাহিনীতে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন শিখা মিত্র।
শিখা মিত্র বলেছেন, আমি তৃণমূল ছাড়িনি কোনওদিন । সামান্য মনোমালিন্য হতেই পারে। তারপর দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলাম না। অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম।
এদিন তিনি আরো জানান যে তিনি কোনোদিন কংগ্রেসে যোগ দেননি এবং বিজেপি একটি সাম্প্রদায়িক দল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ