SSB Head Constable HC Recruitment 2021: উচ্চ মাধ্যমিক যোগ্যতায় SSB-তে নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন
উচ্চ মাধ্যমিক যোগ্যতায় SSB Head Constable-পদে আবেদন নেওয়া শুরু হয়েছে। Sashastra Seema Bal (SSB) -এ আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২২ অগাস্টের মধ্যে আবেদন করতে পারবে। সব মিলিয়ে ১১৫ জনকে নিয়োগ করা হবে এই পদে। ন্যূনতম দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন।
শূন্যপদ
জেনারেল ক্যাটেগরি- ৪৭
ইডব্লিউএস(EWS)- ১১
OBC অন্যান্য অনগ্রসর শ্রেণি- ২৬
SC তফসিলি জাতি-২১
ST তফসিলি উপজাতি- ১১
১০ শতাংশ পদ প্রাক্তন সেনাকর্মীদের জন্য ধার্য্য করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিপ্রার্থীকে অবশ্যই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে । এছাড়াও থাকতে হবে নির্দিষ্ট টাইপিং স্পিড। ইংরেজির ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার দক্ষতা রাখতে হবে। হিন্দির ক্ষেত্রে এই দক্ষতা ৩০ শব্দ প্রতি মিনিট হলেই হবে।
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স রাখা হয়েছে ১৮ বছর। সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে ২৫ বছর।
বিস্তারিত জানতে নজর দিন- Official Notification
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ