Latest News

6/recent/ticker-posts

Ad Code

সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরালেন দিশা, ডান্সিং জলবায় মুগ্ধ টাইগারও

সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরালেন দিশা, ডান্সিং জলবায় মুগ্ধ টাইগারও





বলিউডের হট গার্ল দিশা পাটানি(Disha Patani)। বলিউডের ফিটনেস ফ্রিক নায়িকাদের মধ্য়ে অন্যতম দিশা পাটানি । সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। অনবরত তাঁর হট লুক ভক্তদের সাথে শেয়ার করে থাকেন নিজের সোশ‍্যাল হ‍্যাণ্ডেলে। যেকোনো পোশাকেই তিনি হট হয়ে ওঠেন। তাঁর ডান্সিং স্কিলও সুন্দর।


এবার কোরিওগ্রাফার অঙ্কনের সঙ্গে ডান্স ফ্লোরে ঝড় তুললেন নায়িকা। ফুল স্লিভ ওভার সাইজড গাঢ় হলুদ রঙের টি শার্ট, আর ঢিলা ট্রাউজার পরে নাচলেন তিনি। রিল্যাক্স ভাবে ডান্স শুরু করলেও নাচের শেষে দেখা গেল তাঁর ফুল অন এনার্জি। এই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে নায়িকা ক্যাপশনে লিখলেন 'জাস্ট চিলিং'।


দিশার কোমরের ঠুমকা, এবং ডান্স মুভস দেখে মুগ্ধ দিশার অনুরাগীরা। মুগ্ধ টাইগার শ্রফ (Tiger Shroff)ও। লভ ইমোজি দিয়েছেন কমেন্ট বক্সে। এমনিতেও দিশা- টাইগারের কেমিস্ট্রি সকলেই জানে।


বলিউডে একাধিক ছবিতে অভিনয় করে নিজের জায়গা পোক্ত করেছেন দিশা। কিছুদিন আগেই সলমান খানের সাথে অভিনীত রাধে সিনেমা মুক্তি পেয়েছে।খুব শীঘ্রই 'এক ভিলেন-২' ছবিতে দেখা যাবে দিশাকে। এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা নায়িকাদের মধ্যে একজন দিশা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code