Latest News

6/recent/ticker-posts

Ad Code

PORN মামলায় ১৪ দিনের জেল হেফাজত শিল্পা শেট্টীর স্বামী রাজ কুন্দ্রার

PORN মামলায় ১৪ দিনের জেল হেফাজত শিল্পা শেট্টীর স্বামী রাজ কুন্দ্রার




পর্নোগ্রাফি মামলায় কয়েকদিন আগেই গ্রেফতার হন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টীর স্বামী রাজ কুন্দ্রা। সেই মামলায় ১৪ দিনের জেল হেফাজত হল রাজ কুন্দ্রার। রাজ কুন্দ্রার সিটি ব্যাঙ্ক ও কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের অ্য়াকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর।


২৪ জুলাই রাজ কুন্দ্রার অফিসে তল্লাশি অভিযানে মোবাইল ও আই প্যাডে 'হটশট' সংক্রান্ত উপার্জন ও লভ্যাংশ সংক্রান্ত চ্যাট উদ্ধারে বিদেশে আর্থিক লেনদেনের দিক স্পষ্ট হয়। জানা যাচ্ছে রাজের চার কর্মী তাঁর বিরুদ্ধে সাক্ষী দেন। তাঁরাই পুলিসকে জানান, রাজ কুন্দ্রাই তাঁদের পর্ন ভিডিয়ো ক্লিপ মুছে ফেলতে বলেছিলেন।


আরও জানিয়েছেন, ওই ভিডিয়ো ক্লিপগুলি Hotshots অ্যাপ থেকে আপলোড করা হয়েছিল। এদিকে পুলিস জানিয়েছে Hotshots অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোন এবং অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে সরানো হয়।



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code