তৃতীয় ঢেউয়ে শিশুদের রক্ষায় প্রস্তুতি নিচ্ছে রাজ্য, জারি হয়েছে নির্দেশিকা
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল অবস্থা। এর মাঝেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। শুধু আশঙ্কাই নয় তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বলেই জানাচ্ছে বিশেষজ্ঞরা। আর সেই কথা মাথায় রেখেই আগেভাগেই পদক্ষেপ নিচ্ছে রাজ্যসরকার। জানা যাচ্ছে, ইতিমধ্যে সকল জেলা স্বাস্থ্য আধিকারিক ও কলকাতার হাসপাতালগগুলিকে এনিয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর।
জানা যাচ্ছে, তৃতীয় ঢেউ আটকাতে এবং শিশুদের সুরক্ষিত রাখতে প্রত্যেকটি হাসপাতালে পেডিয়াট্রিক ইনসেন্টিভ কেয়ার ইউনিট বা পিকু, সদ্যজাতদের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিকু, বিশেষ ভাবে সদ্যোজাতদের কেয়ার ইউনিট বা এস এন সি ইউ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার প্রত্যেকটি সুপার স্পেশালিটি হাসপাতালে এই ইউনিট গুলি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশপাশি বেড সংখ্যা বৃদ্ধি করার বিষয়টিতেও নজর দিতে বলা হয়েছে।
কোথাও কোনো খামতি থাকলে বা ঘাটতি থাকলে অবিলম্বে তা স্বাস্থ্য দফতরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।শিশুদের এবং সদ্যোজাতদের চিকিৎসা নিয়ে খসড়া প্রকল্প তৈরি করতে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। ইউনিটগুলোতে প্রয়োজনীয় যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন তার জন্য এখন থেকেই অর্ডার দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের রক্ষা করতে আগেভাগেই কোমড় বেঁধে নেমে পড়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ