Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিপদে আপদে জেলায় জেলায় এবার তৃণমূলের কুইক রেসপন্স টিম, নতুন লক্ষ্য়ে ঝাঁপ সায়নীর

বিপদে আপদে জেলায় জেলায় এবার তৃণমূলের কুইক রেসপন্স টিম, নতুন লক্ষ্য়ে ঝাঁপ সায়নীর


জেলায় জেলায় এবার তৈরি হচ্ছে তৃণমূলের কুইক রেসপন্স টিম। বিপদে পড়লে সেই টিম পৌঁছে যাবে আপনার দুয়ারে। এমনই উদ‍্যোগ নিল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সায়নী ঘোষ। সূত্রের প্রতিটি জেলায় তৈরি হবে এই টিম‍। ইতিমধ‍্যে জেলা যুব সভাপতিদের সাথে এই বিষয়ে বৈঠক করেছেন যুব সভাপতি সায়নী ঘোষ।


বিপুল জয় দিয়ে তৃতীয়বার ক্ষমতায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ক্ষমতায় ফিরেই একুশের নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইস্তেহারে মানুষের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছিল। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে ইস্তেহারে মানুষের পাশে থাকার যে বা দেওয়া হয়েছিল তাই পূরণ করার লক্ষ্যে এই কর্মসূচি।


করোনা পরিস্থিতিতে রাজ্য জুড়ে সমস্যায় পড়েছেন বহু মানুষ। সাধারণ মানুষ যাতে প্রয়োজনে চিকিৎসা পরিষেবা পায়, বৃদ্ধ-বৃদ্ধারা যাতে সংকটে সাহায্য পান, তা নিশ্চিত করতেই জেলায় জেলায় কাজ করবেন কুইক রেসপন্স টিম। তাঁদের নেতৃত্ব দেবেন জেলার যুব নেতৃত্বরাই। আর গোটা বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন সায়নী ঘোষ।


রাজ্য তৃণমূল যুব সভাপতির দায়িত্ব এখন সায়নীর কাঁধেই। একুশের নির্বাচনের পর চব্বিশে কেন্দ্র দখলের লক্ষ্যে ঝাপিয়ে পড়েছে তৃণমূল। আর সেই লক্ষ্যেই রাজ্য যুব তৃণমূলের সভাপতি পদ ছেড়ে দিয়ে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদকের দায়িত্ব নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তাঁর পদে অভিষিক্ত হয়েছেন সায়নী ঘোষ।


মানুষকে আপৎকালীন পরিস্থিতিতে সাহায্য করাই আশু লক্ষ্য বলেই জানাচ্ছে সায়নী। রাজনৈতিক মহল মনে করছে, এই প্রকল্প দ্বিমুখী। কারণ একদিকে যেমন বিপদে আপদে পাশে থাকাটা আদর্শ জনসংযোগ হিসেবে গণ্য হবে, তেমনই মানুষের কাজ থেকেই উঠে আসবে যুব নেতৃত্ব।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code