Latest News

6/recent/ticker-posts

Ad Code

Pan Adhaar Linking: বাড়ল প‍্যান-আধার লিঙ্কের সময়সীমা

Pan Adhaar Linking: বাড়ল প‍্যান-আধার লিঙ্কের সময়সীমা 







বাড়ল প‍্যান-আধার লিঙ্কের সময়সীমা। আগামী ৩০শে জুন প‍্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। কিন্তু এবার আরো তিন মাস বাড়ানো হল সেই সময়সীমা। আগামী ৩০ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে সেই সময়সীমা। এমনটাই জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।




দফায় দফায় বাড়ানো হচ্ছে প‍্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা। এর আগে ৩১শে মার্চ ছিল প‍্যান-আধার লিঙ্কের শেষ তারিখ। তা বাড়িয়ে করা হয় ৩০শে জুন। এবার তা বাড়িয়ে করা হল ৩০শে সেপ্টেম্বর। প‍্যান কার্ড আর্থিক ক্ষেত্রে একটি গুরুত্ব পূর্ণ ডকুমেন্ট। তাই আধার ও প‍্যান সংযুক্ত করা বাধ‍্যতামূলক করেছে কেন্দ্র। আয়করের নতুন ওয়েবসাইট থেকেও আধার ও প‍্যান কার্ড লিঙ্ক করা যাবে। 



আয়করের নতুন ওয়েবসাইটে কিভাবে প‍্যান-আধার লিঙ্ক করবেন: 

https://www.incometax.gov.in/iec/foportal/-এ লগ ইন করতে হবে।

পোর্টালের হোম পেজে স্ত্রল করে নিচে গিয়ে লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে।

এরপর নতুন ওয়েব পেজ খুলে যাবে

এরপর প্যান, আধার নম্বর, নাম ও মোবাইল ফোন নম্বরের মতো প্রয়োজনীয় বিস্তারিত পূরণ করতে হবে।

প্রয়োজনীয় বক্সগুলিতে টিক মার্ক দিতে হবে এবং লিঙ্ক আধারে ক্লিক করতে হবে।

এরপর নথিভূক্ত মোবাইল নম্বরে আসা ছয় অঙ্কের ওটিপি এন্টার করতে হবে। 

এবং সংযুক্তির প্রক্রিয়ার জন্য ভ্যালিডেট করতে হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. গুরুত্বপূর্ণ তথ্য ,নিজে জানুন অপরকে শেয়ার করুন এবং জানার সুযোগ করে দিন।।

    উত্তরমুছুন

Ad Code