Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিখিলের সঙ্গে বিয়ে হয়নি, লিভ ইনে ছিলামঃ নুসরত জাহান

নিখিলের সঙ্গে বিয়ে হয়নি, লিভ ইনে ছিলামঃ নুসরত জাহান





সম্প্রতি অভিনেত্রী নুসরত জাহানের যতই ঘনিষ্ঠতা বাড়ছে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ততই নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের সমালোচনা জোরদার হচ্ছিল। তবে কি স্বামী নিখিলের সম্পর্ক বিচ্ছেদ করে অভিনেতা যশকে বিয়ে করতে চলেছেন নুসরত এমনই প্রশ্ন উঠছিল। নুসরত জাহানের বৈবাহিক সম্পর্ক ও তাঁর সন্তানসম্ভবা হওয়া নিয়ে শোরগোলের মধ্যেই নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্কই নেই তাঁর, একটি বিবৃতি জারি করে এমনইটাই দাবি করলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান।




বিবৃতিতে তুরস্কের বিবাহ আইন উল্লেখ করে জানানো হয়েছে, ''তুরস্কের বিবাহ আইন অনুযায়ী এটা অবৈধ। হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রেশনও হয়নি।ফলে এটা আইনত সিদ্ধ নয়। নুসরত জাহান বলেন, নিখিলের সঙ্গে আমি লিভ-ইন সম্পর্কে ছিলাম। এটা বিয়েই নয়। সুতরাং বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।''


তাঁর দাবি, অভিনেত্রীর সমস্ত গয়না, জামাকাপড়ও নিখিলের কাছেই রয়েছে। সমস্ত ব্যাঙ্কের নথিপত্রও নিখিলের কাছে ছিল এবং নিখিল তা ব্যবহার করতেন। আলাদা হয়ে যাওয়ার পরেও নুসরতের টাকা ব্যবহার করেছেন নিখিল।






তুরস্কের বোদরুমে জাঁকজমক করে বিয়ে করেছিলেন নুসরত জাহান ও নিখিল জৈন। সাংসদ হওয়ার পর শপথ নেওয়ার সময়ও নিজের নাম নুসরত জাহান রুহি জৈন বলেছিলেন অভিনেত্রী। দুর্গাপুজোর মণ্ডপে একসঙ্গে আরতিও করেন তাঁরা। ইস্কনে খোদ মুখ্যমন্ত্রী বলেন নুসরত জামাই নিয়ে এসেছে। এত কিছুর পরেও আচমকাই বিবৃতি জারি করে বিবাহ আইনত সিদ্ধ নয় বলে মন্তব্যে তোলপাড় টলিপাড়া।


অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, নিখিল জৈনের সঙ্গে সহবাস করতেন, তাই বিবাহ-বিচ্ছেদের প্রসঙ্গই ওঠে না। নিখিলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনলেন সাংসদ-অভিনেত্রী। এর আগে নুসরতের বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ আনতে আদালতের দ্বারস্থ হয়েছেন নিখিল জৈন তাঁরও বক্তব্য ছিল, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তাঁদের বিয়ে হয় নি, তাই এই বিয়ে অ্যানালমেন্টের মাধ্যমে 'নাল অ্যান্ড ভয়েড' হতে পারে। আর এবার একই পথে হাটলেন নুসরতও।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Ad Code