Latest News

6/recent/ticker-posts

Ad Code

বই প্রকাশ করতে প্রাক্তন আমলাদের নিতে হবে অনুমতি, নির্দেশিকা জারি কেন্দ্রের

বই প্রকাশ করতে প্রাক্তন আমলাদের নিতে হবে অনুমতি, নির্দেশিকা জারি কেন্দ্রের 




নিজের কর্মজীবন কিংবা কোনো বিশেষ ইনভেস্টিগেশন সহ একাধিক প্রেক্ষাপটে বহু অবসরপ্রাপ্ত আমলা বই প্রকাশ করে। এবার সেই ক্ষেত্রে হস্তক্ষেপ কেন্দ্রের। ভারত সরকারের গোয়েন্দা বা প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা থেকে অবসরপ্রাপ্ত কোনও কর্মী বা আধিকারিক সংশ্লিষ্ট সংস্থার প্রধানের অনুমতি ছাড়া নিজের কর্মজীবনের বিষয়ে কোনও বই প্রকাশ করতে পারবেন না এমনটাই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। 




‘মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভানসেস অ্যান্ড পেনশনস’-র তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে,থেকে অবসরপ্রাপ্ত কোনও কর্মী বা আধিকারিক সংশ্লিষ্ট সংস্থার প্রধানের অনুমতি ছাড়া নিজের কর্মজীবনের বিষয়ে কোনও বই প্রকাশ করতে পারবেন না। নির্দেশিকায় বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিপন্ন হয় এমন কোনো তথ‍্য বা নথিও প্রকাশ করা যাবে না। অন্যথায় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। 




বিশ্লেষকদের মতে, ফৌজ, DRDO, R&AW, ইন্টেলিজেন্স ব্যুরো, মিলিটারি ইন্টেলিজেন্স-এ কর্মরত কর্মী বা আধিকারিকদের কাছে বহু গোপন খবর থাকে তা জনসমক্ষে আসলে দেশের ক্ষতি হতে পারে। সেইসব গোপন তথ‍্য বিদেশে ফাঁস হবার সম্ভাবনাও ফলে জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




এর আগে কুখ‍্যাত আলকায়দা প্রধান ওসামা বিন লাদেনকে হত‍্যার পিছোনে থাকা বহু বিবরণ, অভিযান প্রকাশ পায় 'No Easy Day' নামক একটি বইয়ে। যা বিশ্বব‍্যাপী আলোড়ন সৃষ্টি করে। এরফলে বহু সমস‍্যার সম্মুখীন হতে হয়। এই সমস‍্যা দূর করতেই এবার এই পদক্ষেপ ভারত সরকারের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code