Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তবে ফিরবেন না বাড়ি

হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তবে ফিরবেন না বাড়ি 



হাসপাতাল থেকে ছুটি পেলেন বাংলার প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে তিনি বাড়িতে ফিরবেন না। আপাতত বাড়ির পাশেই একটি সেফ হোমে স্বস্ত্রীক থাকবেন বলে খবর। এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার প্রভূত উন্নতি হয়েছে। বাইপ্যাপের মাধ্যমে মিনিটে মাত্র ০.৫ লিটার অক্সিজেনেই রক্তে ৯৬ শতাংশ সম্পৃক্ততার মাত্রা থাকছে তাঁর। সেজন্য এদিন তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। 




জানা যাচ্ছে, হাসপাতালের তরফে সাতদিন আইসোলেশনে থাকতে বলা হয়েছে। বাড়িতে ব‍্যবস্থা ও দেখাশোনার লোক না থাকায় সেফ হোমেই থাকবেন তারা। বুদ্ধদেব ভট্টাচার্য, তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য ও আপ্তসহায়ক সেফ হোমেই থাকবেন বলে সূত্রের খবর। 




গত ১৮ মে করোনা আক্রান্ত হন বুদ্ধবাবু ও মীরদেবী। মীরাদেবীকে সেদিনই হাসপাতালে ভর্তি করা হয়। তবে বুদ্ধবাবু ভর্তি হননি। তিনি কিছুটা স্থিতিশীল। এরপর গত ২৫ মে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে রেমডিসিভিরসহ করোনার অন্যান্য ওষুধ দেন চিকিৎসকরা। দেওয়া হয় স্টেরয়েডও। বেশ কয়েকদিন ধরে করোনার সাথে লড়াই করে আজ হাসপাতাল থেকে ছুটি পেলেন প্রাক্তন মুখ‍্যমন্ত্রী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code