এবার বাজারে আসতে চলেছে ভারতীয় গাড়ি নির্মাতা সংস্থা মাহিন্দ্রার Thar 5-door
একটা গাড়ির মধ্যে পাঁচটা দরজা! অবাক হচ্ছেন তো? হ্যাঁ অবাক হলেও সত্যি; এবার বাজারে আসতে চলেছে ভারতীয় গাড়ি নির্মাতা সংস্থা মাহিন্দ্রার Thar 5-door।
এই গাড়িটি ২০২৩ থেকে ২০২৬ এর মধ্যেই ভারতের বাজারে আসতে চলেছে। তবে মনে করা হচ্ছে ২০২৩ সালেই বাজারে দেখা মিলতে পারে গাড়িটির।
সম্প্রতি মাহিন্দ্রার তরফে জানানো হয়েছে,২০২৬ এর মধ্যে তারা ৯ টি এসইউভি বাজারে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে। এরমধ্যে থাকবে XUV300 এর ইলেকট্রিক সংস্করণও।
প্রসঙ্গ, মাহিন্দ্রা গত বছরের অক্টোবরে নয়া Thar লঞ্চ করেছিল। তখন থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এটি। এরমধ্যেই Thar 5-door আনার ঘোষণা করল Mahindra। ফলে অটো সেক্টরে বেশ সাড়া পড়ে গিয়েছে।
Motoroids-এর রিপোর্ট বলছে, Thar 5-door-এর ডিজাইন হবে Thar এর মতোই। কিন্ত এটি আরও বেশি লম্বা ও চওড়া হবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও জানা গিয়েছে, কোম্পানি Mahindra Thar 5-door-এ ২.২-লিটারের mHawk ডিজেল ইঞ্জিন দিতে চলেছে, যা 130hp পাওয়ার ও 300 Nm টর্ক তৈরি করতে পারে। অন্যদিকে পেট্রোল ভার্সানটিতে 2.0-লিটার টার্বোচার্জড ইঞ্জিন দেওয়া হতে পারে। এই ইঞ্জিন 150hp ও 300 Nm টর্ক উৎপন্ন করতে পারে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ