Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোন কোন ক্ষেত্রে DRDO-র 2-DG ব‍্যবহার করা যাবে আর যাবে না? জানিয়ে দিল DRDO

কোন কোন ক্ষেত্রে DRDO-র 2-DG ব‍্যবহার করা যাবে আর যাবে না? জানিয়ে দিল DRDO 


saar cov 2




করোনা বিপর্যয়ের মাঝে আশার আলো দেখাচ্ছে ডিআরডিও -এর নতুন আবিস্কৃত ওষুধ ২-ডিজি। ঔষধটির দামও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্র। সংস্থার দাবি, করোনা রোগীদের দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে এই ওষুধ। কোন রোগীর ক্ষেত্রে এই ওষুধ ব‍্যবহার করা যাবে আর কোন কোন রোগীর ক্ষেত্রে ব‍্যবহার করা যাবে না এবার তাও স্পষ্ট করে দিল ডিআরডিও। 

কাদের দেওয়া যাবে 2DG ওষুধ?

DRDO -জানাচ্ছে, 

করোনা ভ্যাকসিন কোভিডকে আগেভাগেই ঠেকালেও এই ওষুধ সেভাবে কাজ না করে রোগীর সুস্থতার গতি বাড়িয়ে দেয়। তাই করোনার চিকিৎসা চলাকালীন দেওয়া যাবে এই ওষুধ।

চিকিৎসকের পরামর্শ মেনে তবেই ব্যবহার করা যাবে।

অক্সিজেন লেভেল কমে গেলে এই ওষুধ আক্রান্তের দেহে অক্সিজেনের পরিমাণ বাড়াবে ।

মৃদু থেকে বেশি উপসর্গের ব্যক্তিদের অবস্থা যাতে খারাপের দিকে না যায় তাঁর জন্য দিতে হবে এই ওষুধ।

সর্বোচ্চ দশ দিনের জন্য এই ওষুধ প্রেসক্রাইব করা যাবে।




কাদের দেওয়া যাবে না 2DG ওষুধ?

DRDO জানাচ্ছে,

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অথবা হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন এমন রোগীকে করোনার এই ওষুধ দেওয়া যাবে না।

ARDS (শ্বাসকষ্টজনিত রোগ), হেপাটিক ও কিডনির সমস্যায় ভোগা রোগীদের দেওয়া যাবে না এই ওষুধ।

গর্ভাবস্থায় বা সদ্য মা হয়েছেন যাঁরা তাঁদেরকেও দেওয়া যাবে না এই ওষুধ।

১৮ বছর বয়সের নীচে করোনা আক্রান্তদেরকেও দেওয়া যাবে না DRDO এর তৈরি করোনার ওষুধ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code