ফালাকাটা থেকে কোচবিহারে রক্তদানে এগিয়ে এলেন এক যুবক
কোচবিহার মেট্রো নার্সিংহোমে চিকিৎসাধীন টুম্পা মোদক" নামে এক মুমূর্ষু রোগীর জন্য 2 দিন ধরে অনেক অনুসন্ধানের পরও "O+" গ্রুপের রক্ত না পেয়ে রোগীর পরিবার কোনো মতে যোগাযোগ করেন দিনহাটার দুই বিশিষ্ট সমাজ সেবক দীপক বর্মন ও রোহিত ইসলাম- এর সাথে। ফোন পাওয়া মাত্রই দুই সমাজ সেবক ঝাঁপিয়ে পড়ে প্রয়োজনীয় গ্রুপের রক্তের, রক্তদাতার সন্ধানে এবং দীর্ঘ অনুসন্ধানের পর তাদের আবেদনে সাড়া দিয়ে রক্তদান করে, রোগীর প্রাণ রক্ষার্থে এগিয়ে আসেন গতকালকের রক্তযোদ্ধা গৌরব কর নামে এক যুবক।
সেই রোগীর জন্য দ্বিতীয় বারের মতো আরো এক প্যাকেট রক্তের প্রয়োজনে, রোগীর পরিবার আবারো যোগাযোগ করেন সেই দুই সমাজ সেবক দীপক বর্মন এবং রোহিত ইসলাম সাথে। আর তাদের ডাকে সাড়া দিয়ে রক্তদান করতে এগিয়ে আসেন ফালাকাটার বাসিন্দা সুরজিৎ সরকার"। তিনি দীর্ঘ 30 কিলোমিটার পথ নিজে গাড়ি চালিয়ে এসে উপস্থিত হন কোচবিহার এম. জে. এন ব্লাড ব্যাংকে রক্তদানের উদ্দেশ্যে এবং প্রয়োজনীয় গ্রুপের রক্ত রোগীর পরিবারের হাতে তুলে দেন।
দীপক বর্মন ও রোহিত ইসলাম, গতকালকের এবং আজকের উভয় রক্তযোদ্ধা গৌরব কর ও সুরজিৎ সরকার- কে জানান রক্তিম অভিনন্দন এবং রক্তদানের মতো মহৎ কর্মে এগিয়ে আসার জন্য তাদের মানসিকতাকে জানান স্যালুট।
ফালাকাটা থেকে কোচবিহারে রক্তদানে এগিয়ে এলেন এক যুবকফালাকাটা থেকে কোচবিহারে রক্তদানে এগিয়ে এলেন এক যুবক
Posted by Sangbad Ekalavya on Thursday, June 3, 2021
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ