Latest News

6/recent/ticker-posts

Ad Code

আদালত থেকে স্বস্তি পেলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

আদালত থেকে স্বস্তি পেলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী





আদালত থেকে স্বস্তি পেলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ত্রিপলচুরি মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল শুভেন্দু অধিকারী। হাইকোর্টে শুভেন্দুর আবেদনের শুনানিতে কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না আদালত। ফলে বাড়ল অস্বস্তি। মামলায় শুভেন্দুর গ্রেফতারির সম্ভাবনা বহাল রইল। তাঁর ছোটভাই সৌমেন্দু এই মামলায় জড়িত।


গত ২৯ মে কাঁথি পুরসভার ডরমেটরি মাঠ সংলগ্ন পুরসভার গুদাম থেকে কিছু ব্যক্তিকে ত্রিপল বের করে খবর পেয়ে সেখানে যান কাঁথি পুরসভার প্রশাসক সিদ্ধার্থ মাইতি। তাঁর দাবি জিজ্ঞাসাবাদের পর জানতে পারেন শুভেন্দু অধিকারীর লোকেরা ত্রিপল বার করে নিয়ে গিয়েছে। এরপর কাঁথি থানায় শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুরসভার মুখ্য প্রশাসক।


সেই মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল শুভেন্দু অধিকারী। হাইকোর্টে শুভেন্দুর আবেদনের শুনানিতে কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না ফলে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে পুলিশ। করতে পারবে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতারি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code