Super Strawberry Moon: চন্দ্রপ্রেমীদের জন্য সুখবর- আজ দেখা মিলবে সুপার স্ট্রবেরি মুনের
চন্দ্রপ্রেমীদের জন্য সুখবর। আকাশে আজ দেখা মিলবে স্ট্রবেরি মুনের [Strawberry Moon]। ২৪ জুন, বৃহস্পতিবার দেখা যাবে সুপার স্ট্রবেরি মুন [Super Strawberry Moon]। (24 June, 2021)
স্ট্রবেরি মুন-এর মাধ্যমে উত্তর গোলার্ধে বসন্তের শেষ পূর্ণিমাকে চিহ্নিত করা হয়। এরপর থেকেই গ্রীষ্ণ শুরু হচ্ছে ধরা হয়। আর এই সময়েই ক্ষেতের পাকা স্ট্রবেরি তোলা হয়ে থাকে। সেই কারণেই একে স্ট্রবেরি মুন [Strawberry Moon] বলা হয়।
একে ব্লুমিং মুন (Blooming Moon), বার্থ মুন (Birth Moon), হানি মুন (Honey Moon) এবং মিড মুন-ও (Mead Moon) বলা হয়ে থাকে। গ্রীষ্মের আগমনকে সূচিত করে বলে একে হট মুন-ও (Hot Moon) বলা হয়ে থাকে।
হালকা লালচে, কমলা আভা থাকে স্ট্রবেরি মুনে [Strawberry Moon]। তবে যত দিগন্ত থেকে মাঝ আকাশে উঠবে, হলদে ভাব বাড়বে। সেই সঙ্গে বেশ উজ্জ্বল।
তবে ভারতের চাঁদ প্রেমীদের জন্য দুঃখের খবর, এই স্ট্রবেরী মুন [Strawberry Moon] দেখার সৌভাগ্য ভারত থেকে হবে না।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ