চার দফায় ভোট হয়ে গিয়েছে, তৃণমূল সাফ হয়ে গিয়েছেঃ বর্ধমানে মোদী
আজ বর্ধমানে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের সভা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্রভাবে আক্রমণ করেন মোদী। এদিন, তৃণমূল নেত্রীকে নিশানা করে মোদী বলেন, ‘ দিদি বুঝতে পেরেছে হার নিশ্চিত। আপনাকে রাগ দেখাতে হবে, মোদীর উপর দেখান! গালি দিতে চান, মোদীকে দিন। কিন্তু দিদি শুনে রাখুন, বাংলার গর্ব, বাংলার পরিচিতিকে অপমান করবেন না। আপনার এই অহংকার বাংলার মানুষ সহ্য করবে না।’
এদিনেও রীতিমতো আত্মবিশ্বাসের সাথে প্রধানমন্ত্রী বলেন, ‘চার দফায় ভোট হয়ে গিয়েছে বাংলায়। তৃণমূল সাফ হয়ে গিয়েছে। দিদি আপনাদের সঙ্গে খেলার কথা বলেছিলেন। খেলা হয়ে গিয়েছে। দিদিকে নন্দীগ্রামের মানুষ ক্লিন বোল্ড করে দিয়েছে। প্রথন চার দফাতেই বিজেপি সেঞ্চুরি করে দিয়েছে।’
মিহিদানার প্রসঙ্গ তুলে খোঁচা দিয়ে মোদী বলেন, ‘বর্ধমানে দুটি জিনিস মিহিদানা আর চাল খুব প্রসিদ্ধ।সবকিছুতেই মিষ্টত্ব। কিন্তু দিদি কি মিহিদানা পছন্দ করেন না? নাহলে দিদির মধ্যে এত তিক্ততা কেন?’
প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘আরে দিদি, বাংলার মানুষকে আর কত বেশি শোষণ করবেন? কত কাটমানি নেবেন? আর বাংলার মানুষ বঞ্চিত হবে না।বাংলার মানুষকে লুঠ করতে দেওয়া হবে না। বাংলায় এবার আসল পরিবর্তন হবে।’
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ