কন্যা সন্তান জন্ম দেওয়ায় ছেলের বউকে হেলিকপ্টারে করে বাড়ি নিয়ে এলেন শ্বশুর
কন্যা সন্তান জন্ম দেওয়ার হেলিকপ্টার পাঠিয়ে ছেলের বউকে বাড়িতে এনেছেন শ্বশুর। বুধবার এ ঘটনা ঘটেছে ভারতের নগৌর জেলায়।
ঘটনায় প্রকাশ হনুমান প্রাজপতের স্ত্রী চুকি দেবী ৩ মার্চ নগৌর জেলা হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন।সন্তান হওয়ার পর সেখান থেকে বাবার বাড়ি হারসোলাভ গ্রামে চলে যান চুকি দেবী। ৪০ কিলোমিটার দূরেই স্ত্রীর বাবার বাড়ি। তবে হেলিকপ্টার সেই দূরত্ব ১০ মিনিটেই পাড়ি দিয়েছে।
৩৫ বছর ধরে ওই পরিবারে কোনো কন্যা সন্তানের জন্ম হয়নি। এ কারণে কন্যা সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল পরিবারটি।
প্রজাপত জানিয়েছে, তারা বাবা মদনলাল নাতনির জন্মে খুশি হয়ে হেলিকপ্টার ভাড়া করেছেন। চুকি দেবী বলেন, আমার মেয়ে রিয়ার জন্মের জন্যই এই হেলিকপ্টারের আয়োজন করা হয়েছে।যখন হেলিকপ্টারটি আমাদের গ্রামে আসে, আমাদের পরিবারের সবাই স্বাগত জানায়।
PTI-কে প্রাজপত বলেন, আমরা আমার কন্যা, আমার রাজকন্যার আগমনকে খুব বিশেষ করে তুলতে চাইছিলাম। আমার কন্যাটি আমার এবং পরিবারের পক্ষে কতটা বিশেষ তা দেখানোর জন্য এটি করেছি।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ