এপ্রিল মাসের mid day meal কবে থেকে? কি থাকছে এবার খাদ্য তালিকায়? জারি নির্দেশিকা
করোনা মহামারীর জেরে এক বছর অতিক্রম করলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বন্ধ অষ্টম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন। শিক্ষা প্রতিষ্ঠানগুলি কবে স্বাভাবিক ছন্দে ফিরবে তা নিয়ে কোনো আশার বাণী শোনায়নি রাজ্য সরকার । যদিও নবম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস শুরু হয়েছে -অন্যদের কবে থেকে ক্লাস শুরু হবে তা জানা যায়নি। রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে জুন -জুলাই মাসে করা হয়েছে অন্যদিকে এপ্রিল মাস জুড়ে বাংলার বিধানসভা নির্বাচন ।
এদিকে দীর্ঘ স্কুল ছুটি থাকলেও কয়েক দফায় মিড ডে মিলের [mid day meal] খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ছাত্র ছাত্রীদের মধ্যে । ইতিমধ্যে এপ্রিল মাসের মিড ডে মিলের[mid day meal] নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে দিতে হবে মিড ডে মিল [mid day meal]-এমনই নির্দেশ জারি হয়েছে কোচবিহার জেলায়।
মার্চ মাসের মতই এপ্রিলে ২কেজি চাল,১কেজি আলু,১কেজি ছোলা ও একটি ১০টাকা মূল্যের সাবান বিতরণ করা হবে সঙ্গে ২৫০গ্রাম ডাল,২০০গ্রাম সয়াবিন ও ৫০০গ্রাম চিনি দেওয়ার নির্দেশ রয়েছে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ