বেতন বৃদ্ধি রাজ্য পুলিশ কর্মীদের, বাড়ল মহার্ঘ ভাতাও
ভোটের আগে বেতন বাড়ল রাজ্য পুলিশ কর্মীদের। ৮ দিনের ছুটি বাবদ বেতন ও মহার্ঘ ভাতা যোগ হল পুলিশ কর্মীদের বেতনের সাথে। নবান্ন সূত্রে খবর, রাজ্য ও কলকাতা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট কমিশনারের পদে থাকা পুলিশকর্মী ও পুলিশ আধিকারিদের বেতন বাড়ানো হয়েছে।
দিন কিংবা রাত, উৎসব কিংবা ঝড় বৃষ্টি তুফান সবকে উপেক্ষা করে জনতার স্বার্থে পুলিশ কর্মীরা অহরহ ডিউটিতে থাকে। অন্যান্য কর্মীদের বেশ কিছু ছুটি থাকলেও পুলিশ কর্মীদের ছুটি নেই। ছুটির দিনেও ডিউটি করতে হয় তাঁদের আর তা পুষিয়ে দিতে পুলিশ কর্মীদের বেতনের সাথে ৫২ দিনের মূল বেতন ও মহার্ঘ ভাতা যোগ হত। এবার থেকে ৫২ দিনের পরিবর্তে ৬০ দিনের মূল বেতন ও মহার্ঘ ভাতা পাবেন কলকাতা ও রাজ্য পুলিশের কর্মী–আধিকারিকরা।
খুব শীঘ্রই এই নিয়ম বলবৎ হবে বলে জানা গেছে। যদিও বিরোধীদলগুলি এই পদক্ষেপ খুব একটা ভালো চোখে দেখছে না। কারণ, সধারনত পুলিশ সরকারের পক্ষে বলে নানান অভিযোগ তোলে। এবার আবার ভোটের প্রাক্কালেই বাড়লো বেতন। কিন্তু সরকারের এই পদক্ষেপে দীর্ঘদিনের দাবি মিটল পুলিশকর্মীদের। কারন, দীর্ঘদিন ধরে মূল বেতন ও মহার্ঘ ভাতা আরও বাড়ানোর দাবি জানানো হয়েছে পুলিশ মহল থেকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ