Latest News

6/recent/ticker-posts

Ad Code

নারায়নী ব্যাটিলিয়ান ঘোষনায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদজ্ঞাপন রাজবংশী যুব মঞ্চের




নারায়নী ব্যাটিলিয়ান ঘোষনায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদজ্ঞাপন রাজবংশী যুব মঞ্চের




মধুসূদন রায়, ময়নাগুড়িঃ 


নারায়নী ব্যাটিলিয়ান ঘোষণা হওয়ায় খুশির হাওয়া রাজবংশী সমাজে, রাজবংশী যুব মঞ্চের তরফে ময়নাগুড়িতে কেন্দ্রীয় সরকারকে দেওয়া হল ধন্যবাদজ্ঞাপন। বৃহস্পতিবার কোচবিহারের জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজবংশী দের বহুদিনের দাবি নারায়নী ব্যাটিলিয়ন ঘোষণা করেন। এর পর থেকেই খুশির হাওয়া নেমে আসে গোটা রাজবংশী সমাজে । 



ঘোষণা হওয়ার পর এদিন সন্ধ্যায় ময়নাগুড়িতে একটি মিছিল বের করেন রাজবংশী যুব মঞ্চের সদস্যরা । এবং মিছিলে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। উপস্থিত ছিলেন ময়নাগুড়ির রাজবংশী যুব মঞ্চের ব্লক প্রেসিডেন্ট তথা রাজবংশী যুব মঞ্চের কেন্দ্রীয় সদস্য রঞ্জিত রায়।



রাজবংশী যুব মঞ্চের দাবি, কেন্দ্রে একের পর এক সরকার আসলেও কেউ রাজবংশী দের কথা ভাবেননি। আর তাই বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশী সংগঠন উওরবঙ্গে তাদের ন্যায় অধিকারের দাবিতে বহু বছর থেকে আন্দোলন করে আসছেন। বৃহস্পতিবার কোচবিহারের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজবংশী দের দাবি মতো ব্যাটেলিয়ন ঘোষণা করায় রাজবংশী যুব মঞ্চ খুশি। তবে খুব দ্রুত এই ঘোষণা কার্যকরী করার দাবি জানিয়েছেন রাজবংশী যুব মঞ্চ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code