Latest News

6/recent/ticker-posts

Ad Code

মিজোরাম ও অরুণাচল প্রদেশ রাজ্যের প্রতিষ্ঠা দিবস শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর




প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মিজোরাম ও অরুণাচল প্রদেশ রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুই রাজ্যের রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।




এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, "মিজোরামের বোন এবং ভাইদের তাঁদের রাজ্য দিবসে আমার শুভেচ্ছা জানাই। সমগ্র জাতি মহান মিজো সংস্কৃতির জন্য গর্বিত। মিজোরামের মানুষ তাঁদের সহৃদয়তা এবং প্রকৃতির প্রতি তাঁদের দায়বদ্ধতার জন্য অঙ্গীকারবদ্ধ। এই রাজ্যের ধারাবাহিক উন্নয়নের জন্য প্রার্থনা করি।"



অপর এক টুইট বার্তায় মোদী লেখেন, "অরুণাচলের বোন এবং ভাইদের তাঁদের রাজ্য দিবসে আমার শুভেচ্ছা জানাই। এই রাজ্যের মানুষ তাদের সংস্কৃতি, সাহস এবং ভারতের উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞার জন্য পরিচিত। অরুণাচল প্রদেশ অগ্রগতির নতুন উচ্চতা বাড়িয়ে তুলুক, "
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code